বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

বেনজীরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি লে. কর্নেল (অব.) তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ। ‘বিগত সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শীর্ষক প্রেস কনফারেন্সে নাসির মাহমুদ বলেন, গত ১০ বছর সে (বেনজীর আহমেদ) নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। আর এ সময়জুড়ে তার স্বাক্ষরিত কাগজপত্রে ৩২ কোটি টাকা লোপাটের অনিয়ম আমরা পেয়েছি। বিষয়টি আরও

ভালোভাবে দেখার জন্য আমরা একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি। সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ বাতিল ও বহিষ্কারের বিষয়ে নাসির মাহমুদ বলেন, তার সদস্যপদটিই ভুয়া ছিল। ৫ আগস্টের পর সে নিজ থেকে পদত্যাগ করেছে। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মে তারও স্বাক্ষর ছিল। এ সময় বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান নাসির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বোট ক্লাবের নিরাপত্তা ও সুরক্ষা পরিচালক নকিব সরকার অপু, কোষাধ্যক্ষ জেসমুল হুদা মেহেদি, সম্পদ ব্যবস্থাপনা পরিচালক আসমা আজিজ, নির্বাহী সদস্য একেএম আইয়াজ আলী খোকন, আলিম আল কাজী, খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ

এমএ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবিরসহ ২০২৪-২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করলো সরকার রণক্ষেত্র সুনামগঞ্জ, নিহত বিএনপি কর্মী–আহত ৪০ নির্বাচনের পর বিধানসভাতেও থালাপতি ম্যাজিক, বিরোধী শিবিরে ভাঙন ইরানে ৯ বার ভূমিকম্প! নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে ‘গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১২ নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত যৌতুক মামলায় আত্মসমর্পন কনটেন্ট ক্রিয়েটর রাহির ‘কনট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু চীনা নিষেধাজ্ঞা এড়িয়ে নতুন নামে ট্রাম্পের সঙ্গে বেইজিং সফরে রুবিও কুয়েতে ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য আটক স্বাস্থ্য পরীক্ষার পর বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার বিশ্ববাজারে তেলের দাম কমল সুখবর পেলেন শান্ত-নাহিদরা