বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

আরও খবর

নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে

প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ

উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!

আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’

শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড়

৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা

বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে ভুয়া কাগজপত্রে বয়স পরিবর্তন করে বাইরের জেলার নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ও তামান্না আক্তার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশন তদন্ত কার্যক্রম শুরু করেছে। তথ্য অনুযায়ী, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় বয়স বৃদ্ধি, ভিন্ন জেলার বাসিন্দা হয়ে অন্যত্র ভোটার হওয়া কিংবা ভুয়া এনআইডি তৈরি করা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহার প্রমাণিত হলে

যাবজ্জীবন অথবা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। অভিযোগ রয়েছে, বেগমগঞ্জ নির্বাচন অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে নতুন ভোটার হওয়া, এনআইডি সংশোধন, ভোটার স্থানান্তরসহ প্রায় প্রতিটি সেবার ক্ষেত্রেই ঘুষ ছাড়া কাজ হয় না। টাকা না দিলে সাধারণ মানুষকে নানা হয়রানির শিকার হতে হয়। ইতোমধ্যে অফিসের পিয়ন শহিদের বিরুদ্ধে এক ভুক্তভোগীর কাছ থেকে ৭০ হাজার টাকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভুক্তভোগীদের অভিযোগ, পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লোকজনকে এনে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে বেগমগঞ্জে ভোটার করা হচ্ছে। প্রতিটি এনআইডির জন্য ৩০ হাজার টাকা বা তার বেশি ঘুষ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী

শিহাব হোসেন জানান, তিনি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে বয়স বাড়িয়ে জন্মনিবন্ধন সংগ্রহ করে বেগমগঞ্জে ভোটার হয়েছেন। এ জন্য তিনি অফিসের ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ও তামান্না আক্তারকে ৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। একইভাবে মোস্তাকির রহমান নিশাতও একই প্রক্রিয়ায় ঘুষ দিয়ে ভোটার হয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়া শেখ মোহাম্মদ রাব্বিসহ আরও অনেকে একই কৌশলে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভোটার হয়েছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অন্তত ৪০০ থেকে ৫০০ জন ব্যক্তিকে এভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে এনে বেগমগঞ্জে অনিয়ম-দুর্নীতি ও ঘুষের বিনিময়ে এনআইডি করে দেয় নাজমুল-তামান্না আক্তার সিন্ডিকেট। ভুক্তভোগীরা জানান, সিন্ডিকেটের সদস্যরা প্রথমে দর কষাকষির মাধ্যমে ঘুষের পরিমাণ নির্ধারণ করে। পরে সেই টাকা

সিন্ডিকেট নিয়ন্ত্রক নাজমুল ও তামান্না আক্তারের কাছে জমা দেওয়া হয় এবং পরবর্তীতে তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা নির্বাচন অফিসের এক কর্মচারী বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার বাসিন্দারাও বেগমগঞ্জে ভোটার হচ্ছেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে। তবে অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন এবং বাইরের জেলার লোকজনকে ভোটার করতে সহযোগিতা করেননি। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, তার এলাকার অনেক নাগরিক কাগজপত্রের ত্রুটির কারণে সেখানে এনআইডি করতে না পেরে ভুয়া তথ্য দিয়ে বেগমগঞ্জে ভোটার হচ্ছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। বেগমগঞ্জ

উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, কিছু ভোটারের পিতা-মাতার ঠিকানা বেগমগঞ্জ দেখিয়ে ভোটার করা হয়েছে, আবার অনেকে অন্য জেলার হয়েও এখানে ভোটার হয়েছেন। তবে এটি কীভাবে হয়েছে তা তিনি নিশ্চিত নন। ঘুষ ও অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তার কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু