বেঁচে থাকার পুঁজি দশ টাকার সবজি ‘তরিতরকারি বেইচাই তো খেয়েপরে বেঁচে আছি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ September, ২০২৪

বেঁচে থাকার পুঁজি দশ টাকার সবজি ‘তরিতরকারি বেইচাই তো খেয়েপরে বেঁচে আছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ September, ২০২৪ |
খালা ব্যবসা কেমন চলে? ক্রেতা আসে তো ঠিকঠাক মতো? প্রশ্ন করতেই ঝটপট উত্তর দিলেন সবজি বিক্রেতা সালমা বেগম। বললেন, না বেচতে পারলে সংসার চালাই কী করে? এসব দশ টাকার ভাগা। তরিতরকারি বেইচাই তো খেয়েপরে বেঁচে আছি। তাছাড়া তো বহু আগেই না খেয়ে মরে যেতাম। পুরান ঢাকার শ্যামবাজারের কুড়িয়ে আনা সবজি বিক্রেতা সালমা বেগম এভাবেই নিজের কষ্টের কথা বলেন। পুরান ঢাকার শ্যামবাজার পাইকারি পাইকারি পণ্যের অন্যতম বৃহৎ বাজার, যেখানে সর্বনিম্ন পাঁচ কেজি হিসেবে পাল্লা কিনতে হয়। এখানে বড় বড় ব্যবসায়ীদের ভিড়ে সালমারা যেন স্থানীয় নিম্নআয়ের মানুষের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। আলু, বেগুন, পটল, শসা, মরিচ, পেঁয়াজ, আদা, বরবটি, লেবু, ঢেঁড়স, করলাসহ যাবতীয়

সবজির দাম ১০ টাকা। মূলত কুড়িয়ে আনা সবজি ও পাইকারদের কাছে বাতিল হওয়া সবজি অল্প দামে কিনে ভাগা দিয়ে বিক্রি হয় এখানে। আর তাই বাজারটির অধিকাংশ ক্রেতাই নিম্নবিত্ত। কেউ রিকশা চালান, কেউ চালান নৌকা। কেউবা দিনমজুরের কাজ করে দিনশেষে ঢুঁ মারেন এই বাজারে। নিম্ন-মধ্যবিত্তদেরও মাঝে মাঝে দেখা যায় এ বাজারে। বিক্রেতাদের বেশিরভাগই নারী। বিক্রেতা সালমা বেগম বলেন, দুই মেয়ে নিয়ে অভাবের সংসার। জিনিসপত্রের যে পরিমাণ দাম, কীভাবে যে বেঁচে আছি একমাত্র আল্লাহ জানে। সারাদিনে ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি করতে পারি। এই টাকা দিয়ে টিসিবির লাইন থেকে অল্প দামে চাল-ডাল কিনে খেতে পারতাম; কিন্তু এখন টিসিবির গাড়ি থেকে চাল দেয় না। দুই-তিন

ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে বাড়িতে ফিরতে হয়। নুন জোটে তো ভাত জোটে না। আবার ভাত জোটে তো নুন জোটে না। এভাবেই জীবন ধারণের একমাত্র অবলম্বন ১০ টাকার সবজির ভাগাই বেঁচে থাকার একমাত্র পুঁজি। রোকেয়া তার দুই মেয়ে আর এক ছেলে নিয়ে থাকেন নদীর ওপারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্যামবাজারে আসা সবজি ও ফলের ট্রাকগুলোর আশপাশেই ঘুরঘুর করেন তিনি। মালামাল আনা নেওয়ার সময় বস্তা থেকে পড়ে যাওয়া সবজি কুড়ান। সেটা বিক্রি করেই চলে তার সংসার। বিক্রেতা রোকেয়া বললেন, আগে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতাম। করোনার সময় সেটাও বন্ধ হয়ে যায়। পরে এ কাজ শুরু করি। দিনে দুই-তিনশ টাকা বেচতে

পারি। এ বাজারের ক্রেতা ইব্রাহিমের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পরিবার নিয়ে ঢাকায় বাস করছি। পাশেই একটা জুতার ফ্যাক্টরিতে কাজ করি; যা বেতন পাই তা দিয়ে ঘর ভাড়া আর ছেলেমেয়ের পড়াশোনার খরচ হয়ে যায়। সংসার ঠিকমতো চলে না। তাই এখান থেকেই শাক-সবজি কিনি। এখানকার বেশিরভাগ সবজি একটু বাসি, ভাঙাচুরা হয়। তবে কম দামে পাই। আরেক বিক্রেতা নাছিমা জানালেন, অনেক মানুষ এখান থেকে বাজার করেন। এটাকে কেউ ১০ টাকার বাজার বলে, কেউ বলে টোকাই বাজার। ভালো সবজি থাকলে মাঝে মধ্যে দাম একটু বেশি থাকে। যেমন বাজারে যে টমেটো ১০০ টাকা, এখানে সেটার ভাগ ১০ টাকা। আবার ভালো চেহারা হলে, সবজিতে

দাগ না থাকলে দাম সামান্য বেশিও হয়। তিনি জানান, এখানে যারা বিক্রি করে তাদের অনেকে আবার আড়তেও কাজ করে। তবে এখানে কেজি হিসেবে বিক্রি হয় না। ভাগ হিসেবে বিক্রি হয়; যা নেবেন দশ টাকা। যে সময় যেটার সিজন সবই পাওয়া যায় এখানে। এই ভাগার বাজারে অসংখ্য দিনমজুর, ফেরিওয়ালা, ভিক্ষুকসহ নিম্নবিত্ত ক্রেতা আসে যারা একবারে ৫ কেজির পাল্লা, এক কেজি অথবা আধা কেজি করে কাঁচা সবজি কিনতে পারে না। কারণ যা আয় করে তা দিয়ে হাফ কেজি করে তিনটি সবজি কিনতে গেলেই তারা অন্য পণ্য আর কিনতে পারবে না। কিন্তু ১০ টাকা করে তিনটি বা চারটি সবজি কেনা সহজ। কোনোমতে এক বা

দুবেলা কেটে গেলেই হয়। এভাবেই অভাবী মানুষের সংসার চালানোর ভরসার জায়গা হয়ে উঠেছে এই ১০ টাকার সবজির বাজার, কেউ কিনে আবার কেউ বিক্রি করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ অবরুদ্ধ চুয়েট উপাচার্য ৩০ ঘণ্টা পর উদ্ধার সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা পালটে গেছে বিদ্যুতের হিসাব প্রবৃদ্ধি আরও কমবে বাড়বে মূল্যস্ফীতি ফাঁকা শাহজালালের বহির্গমন টার্মিনাল কাজ করেনি সতর্কবার্তা সৌদিতে নতুন হামলা বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি রূপপুরে সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা কারাগার থেকে পালানো জঙ্গিদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, নিরাপত্তা উদ্বেগ ‘হেনস্তা নয়, ইউনূসের কাছে জবাব চেয়েছি’, দাবি বিক্ষোভকারীর ঋণমানের আউটলুক নেতিবাচক, নতুন বিদেশি বিনিয়োগে ভাটা; ব্যাংকঋণ ও বিদেশি ঋণনির্ভর হচ্ছে সরকার গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে চাপে ইউনূসঃ ক্ষমতায় থাকতে গ্রামীণ প্রতিষ্ঠানকে কর ছাড় ও ব্যবসার লাইসেন্স দেওয়া নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন বাংলাদেশের জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের বৃথা গেল লিটনের বিশ্ব রেকর্ড যশোরে বাড়ির সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, লাঠির আঘাতে আহত শিল্পী সমু চৌধুরী ​চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা