ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়
ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার
বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বৃষ্টিতে ভেসে যেতে পারে কানপুর টেস্টের প্রথম দিন!
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও ও শেষ মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর। এই ম্যাচে হিন্দু মহাসভার ঝামেলা পাকানোর হুমকিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। তবে শুধু সেটাই নয়, এই টেস্টের সময় কানপুরের আবহাওয়া নিয়েও দুশ্চিন্তার কারণ আছে।
আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, কানপুরে বুধবার সন্ধ্যা থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৯ শতাংশ। সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আর ম্যাচের প্রথম দিন তথা শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা ৯২ শতাংশ। সেদিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে আসবে কানপুরে। শনিবার (ম্যাচের দ্বিতীয় দিন) বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ।
আবহাওয়ার
পূর্বাভাস থেকে বুঝা যায়, কানপুর টেস্টের প্রথম দুই দিন দফায় দফায় বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটতে পারে। এমনকি এই দুই দিনের কোনো একদিন বৃষ্টির পেটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে রোববার (২৯ সেপ্টেম্বর) তথা টেস্টের তৃতীয় দিন থেকে কানপুরে বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাবে। প্রসঙ্গত, চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কানপুর টেস্ট তাই বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই।