বৃষ্টিতে ঈদযাত্রা ও গরুর হাটে ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ May, ২০২৬

বৃষ্টিতে ঈদযাত্রা ও গরুর হাটে ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ May, ২০২৬ |
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও হাঁটুপানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। এই পরিস্থিতিতে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি বেড়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে চাপ বাড়ায় অনেককে দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও সমস্যায় পড়েন। কাদা ও পানিতে ভেজা সড়কে চলাচল কষ্টকর হয়ে ওঠায় কেনাকাটা ও যাতায়াতে ভোগান্তি দেখা দেয়। ঈদযাত্রায় বের হওয়া যাত্রীরা দীর্ঘসময় আটকে থাকেন রাস্তায়। বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলোতে ছাতা হাতে অপেক্ষা করতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেককে ভিজে কষ্ট করেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে

হচ্ছে। অন্যদিকে, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রাজধানীর পশুর হাটে আসা ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা থেকে কুরবানির পশু নিয়ে আসা ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে হাটের অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পশু রাখা, খাবার দেওয়া এবং ক্রেতাদের চলাচলে দেখা দিয়েছে চরম সমস্যা। কাদাপানি আর জলাবদ্ধতার কারণে পশু কেনাবেচাও ব্যাহত হচ্ছে। মিরপুর কালশি রোড, মিরপুর-১০ নম্বর, কাজীপাড়া এলাকাসহ রাজধানীর বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। কোথাও হাঁটুসমান পানি, কোথাও আবার ড্রেন উপচে রাস্তায় নোংরা পানি উঠে আসায় দুর্ভোগ আরও বেড়ে যায়। এ চিত্র কেবল দিয়াবাড়ির হাটের পশু ব্যাপারীদের নয়, এটি রাজধানীর প্রতিটি পশুর হাটের। অনেক হাটে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে খারাপ

পরিস্থিতি দেখা গেছে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পর্যন্ত এলাকাজুড়ে বসা পশুর হাটে। সেখানে হাটের প্রায় ২৫ শতাংশ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। এতে পশুগুলোকে দীর্ঘ সময় পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে দুপুর ২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, চাঁদপুর

ও কুমিল্লার কিছু এলাকায় বিকাল ৪টার মধ্যে একই ধরনের আবহাওয়ার শঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫