বৃদ্ধি ভাতা ৫০০০ টাকা প্রত্যাখ্যান, বৈষম্য না মানার প্রত্যয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

আরও খবর

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড়

বৃদ্ধি ভাতা ৫০০০ টাকা প্রত্যাখ্যান, বৈষম্য না মানার প্রত্যয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। সেই সঙ্গে তারা নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ২৫ হাজার ভাতা বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে আন্দোলন করে আসছেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর এফসিপিএস প্রথমপর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতার হার বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। সেখানে বলা হয়েছে, এফসিপিএস প্রথমপর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো।

ভাতার এই হার মঙ্গলবার থেকে কার্যকর হবে। সারা দেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন। ভাতা বাড়ানোর দাবিতে রোববার প্রথমে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন চিকিৎসকরা। বিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম দাবি পূরণের আশ্বাস দিলে রাস্তা ছাড়েন চিকিৎসকরা। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছিলেন। মঙ্গলবার প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার পর তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের প্ল্যাটফর্ম ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের এক বিবৃতিতে বলা হয়, ‘পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সঙ্গে ওয়াদা বরখেলাপ করা নতুন কিছু না। কিন্তু এই নতুন

বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।’ নবম গ্রেড সমপরিমাণ ভাতা দেওয়ার অঙ্গীকার করে ৩০ হাজারের প্রজ্ঞাপন ‘প্রত্যাখ্যান’ করার কথা বলা হয় বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। আপনারা প্রস্তুত থাকেন আমাদের আরও কঠোরভাবে মোকাবিলা করার জন্য।’ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মঙ্গলবার বলেন, প্রজ্ঞাপন সংশোধন করে ভাতা বাড়ানোর জন্য তারা বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছেন। তা না হলে রোববার থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, দাবি আদায়ে আমরা রাস্তায় নামলে পাঁচ হাজার টাকা করে বাড়ানো হয়। এটা যথাযথ মূল্যায়ন নয়, তাই আমরা এটা প্রত্যাখ্যান করলাম। বৃহস্পতিবার ১০টার মধ্যে যদি

দাবি পূরণ করা না হয় তাহলে আমরা রোববার ঢাকায় মহাসমাবেশ করব। সেখানে সারা বাংলাদেশের ট্রেইনি ডাক্তাররা অংশ নেবেন। আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব।’ উল্লেখ্য, ভাতা বাড়ানোর দাবিতে ২০২২ সাল থেকে দাবি জানিয়ে আসছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় কর্মবিরতি, অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। আন্দোলনের পর গত বছরের জুলাইয়ে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। ওই ভাতাও যৌক্তিক নয় বলে জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু