বুয়েটের আপত্তিতে তখনই বদলানো হয় বিয়ারিং প্যাড, অব্যবস্থাপনায় দায় স্বীকার মেট্রোরেলের বর্তমান এমডির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫

আরও খবর

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ

মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?

ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে

গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল

‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

বুয়েটের আপত্তিতে তখনই বদলানো হয় বিয়ারিং প্যাড, অব্যবস্থাপনায় দায় স্বীকার মেট্রোরেলের বর্তমান এমডির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ |
বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী নিহতের ঘটনায় দিনভর ব্যাপক অপপ্রচার আর সমালোচনার পর বেরিয়ে এলো প্রকৃত সত্য। মেট্রোরেল প্রকল্পের জন্য নির্ধারিত বিয়ারিং প্যাড নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আপত্তির পর সংশ্লিষ্ট অংশগুলো সেসময়ই পরিবর্তন করে ফেলা হয় বলে স্বীকার করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের এক কর্মকর্তা তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন, বুয়েট যেসব বিয়ারিং প্যাড মানহীন বলে চিহ্নিত হয়েছিল, অন্য জায়গার পরীক্ষায় তা ভালো মানের পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে আপত্তি আমলে নিয়ে তা পরিবর্তন করা হয়েছিল সেসময়। আওয়ামী লীগ সরকার এই বিয়ারিং প্যাড নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বলে জানান তিনি। বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড নিয়মিত পরীক্ষা, পরিবর্তন ও সার্ভিসিংয়ের

আওতায় রাখা জরুরি। কিন্তু গত বছর ৫ই আগস্টের পর থেকে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বড় ধরনের শৈথিল্য দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে গত মাসে প্রথমবার এবং আজ দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকেই ইউনূস সরকারের অধীনে শেখ হাসিনার সময়ের মেগা প্রকল্পগুলোর প্রতি রাজনৈতিক অবহেলা ও প্রতিহিংসা চরিতার্থের অভিযোগ উঠেছে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি সড়ক, রেল, সেতু ও ব্রিজে নাট-বল্টু চুরি ও সরঞ্জাম লুটপাটের ঘটনায় বিএনপি-জামায়াতের কর্মীরা জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, দেশবাসী যখন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু

ও অন্যান্য মেগা প্রকল্পের সুফল পাচ্ছে, তখন ইউনূস সরকার এসব প্রকল্পের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিত অব্যবস্থাপনা তৈরি করছে। রক্ষণাবেক্ষণেই ছিল ঘাটতি! পূর্বের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, “আগের কমিটির রিপোর্ট অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। সবগুলো পিলার ফিজিক্যালি এক্সপার্ট দিয়ে পরিদর্শন করা হয়েছিল।” এ সময় তার পাশে থাকা উপদেষ্টা ফাওজুল কবির খান প্রশ্ন তোলেন, “তাহলে এটা হলো কীভাবে?” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমডি আরও বলেন, “তখন বলা হয়েছিল, ঘটনাটি ‘ডিফেক্ট লায়াবেলিটি পিরিয়ড’-এর মধ্যে ঘটেছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল। তারা জানিয়েছিল, তারা সংশোধন করেছে।” উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “এটা

জাপানি ঠিকাদারদের কাজ। এখন নতুন যে কমিটি হচ্ছে, তারা আগের কমিটির রিপোর্টও পর্যালোচনা করবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির