বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৫ |
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রতি চলমান মামলা ও হয়রানিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাসহ মোট পাঁচটি মিথ্যা মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ২৬শে অক্টোবর, রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে, ২৪শে জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে মুক্তিযোদ্ধা খায়রুল হককে মব সন্ত্রাস চালিয়ে নির্যাতন করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে । পরবর্তীতে তাকে জুলাই আন্দোলনের

সময় সংঘটিত যাত্রাবাড়ীর ঘটনাসহ একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই সঙ্গে বেআইনি রায় দেওয়া এবং জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলাতেও তাকে জড়ানো হয়— যা আইন বিশেষজ্ঞদের মতে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির শামিল বলে মনে করেন তারা। গত বছরের ২৫শে আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও স্থানীয় বিএনপি নেতার দায়ের করা মামলাটির পর পরই অন্যান্য পুরনো অভিযোগ পুনরুজ্জীবিত করা হয় বলে অভিযোগ উঠেছে। আইনজীবী মহলে বলা হচ্ছে, বাংলাদেশের সংবিধান রচনায় অবদান রাখা এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে মামলার জালে ফাঁসানো, হয়রানি ও মবসন্ত্রাস চালানে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। চলতি বছরের ১১ই

আগস্ট খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানিতে হাইকোর্টে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের কিছু আইনজীবীর সঙ্গে অন্যপক্ষের উত্তপ্ত বাকবিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। মানবাধিকারকর্মী ও বিশিষ্ট নাগরিকরা বলছেন, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতির প্রতি এ ধরনের মব সন্ত্রাস আচরণ আইনের শাসন ও বিচার বিভাগের মর্যাদাকে ক্ষুণ্ন করছে। তারা এ বি এম খায়রুল হকের প্রতি ন্যায্য ও সম্মানজনক আচরণের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক