বিশ্ব গণমাধ্যমে আলোচনায় সাকিব, টুইটারে ঝড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্ব গণমাধ্যমে আলোচনায় সাকিব, টুইটারে ঝড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
২৬ তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ছাব্বিশের ঝড় যে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়ত কেউ আঁচ করতে পারেননি। ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত সাকিব দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশে। তবু সাকিবহীন বাংলাদেশকে মেনে নেওয়া খানিকটা যেন কষ্টের। কানপুরের সংবাদ সম্মেলনের পর তাই আলোচনায় কেবলই টাইগার ক্রিকেটের সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ তো বটেই বৈশ্বিক গণমাধ্যমেও একেবারেই শীর্ষে সাকিব আল হাসান। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা, ব্রিটেনের গণমাধ্যম রয়টার্স, উইজডেন, পাকিস্তানে ডন, ক্রিকেট পাকিস্তান কিংবা ভারতের শীর্ষ সব গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন সাকিব আল হাসান। অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বকে এতটাই চমক দিয়েছেন যার প্রভাব পড়েছে টুইটারেও। অবসরের ঘোষণার

পরেই ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। শুধু সাকিবই না, মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অবসরের ঘোষণা দেওয়ার পর মিরপুরও উঠে এসেছিল ভারতের টুইটার ট্রেন্ডে। সারাবিশ্বেই ক্রিকেট ট্রেন্ডিংয়ে ওপরে আছেন সাকিব। সাকিবের অবসর ঘোষণা এসেছে ভারতের কানপুর থেকে। স্বাভাবিকভাবেই ভারতের শীর্ষ সব গণমাধ্যমে শিরোনাম এখন তিনিই। কেউ সামনে এনেছে অবসরের ঘোষণাকে, কেউ কথা বলছেন কানপুরে তার ক্যারিয়ার শেষের সম্ভাব্যতা নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি, এবিপি, এনডিটিভি সবখানেই সামনে এসেছে সাকিবের নাম। কেউ কেউ সামনে রেখেছে সাকিবের বিরুদ্ধে মামলার কথাগুলোকে। আল-জাজিরা অবশ্য সাকিবের ক্যারিয়ারের ইতির কথা এনেছে সামনে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তার বিদায়ের কথা শিরোনামে এনেছে

তারা। রয়টার্স সাকিবের অবসরকে উল্লেখ করেছে ‘বিস্ফোরক’ হিসেবে। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনে উঠে এসেছে সাকিবের নিরাপত্তা ইস্যুর কথা। মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার কথা জানালেও সাকিব সামনে রেখেছেন নিরাপত্তা ইস্যুকে। যদি নিরাপদ বোধ না করেন তবে কানপুরেই হয়ত শেষবার দেখা যাবে তাকে। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ টেস্ট হবে।’ টেস্ট ও টি ২০ থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন সাকিব। গুঞ্জন আছে, আসন্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাট থেকেই অবসরে যাবেন সাকিব। তার আগ পর্যন্ত শুধুমাত্র ওয়ানডেতে দেখা যাবে এই অলরাউন্ডারকে। তবে নিয়মিত তাকে পাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম