বিশ্বমানের আয়োজনের প্রাণকেন্দ্র আইসিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫

বিশ্বমানের আয়োজনের প্রাণকেন্দ্র আইসিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর কুড়িল বিশ্বরোডের তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ের পাশেই অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। ৬৭ বিঘা জয়াগাজুড়ে নির্মিত দর্শনীয় এই কনভেনশন সিটি। এখানে রয়েছে পাঁচটি হল এবং দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজ। আয়তন সাড়ে চার লাখ বর্গফুট। রয়েছে আড়াই হাজারের বেশি গাড়ি ধারণক্ষমতাসম্পন্ন বিশাল পার্কিং। পুরো প্রাঙ্গণে গাড়ি চলাচল ও হাঁটার প্রশস্ত রাস্তা। সেই সঙ্গে সারিবদ্ধ হরেক রকম গাছ দিচ্ছে প্রাকৃতিক পরিবেশের স্নিগ্ধ ছোঁয়া। আইসিসিবিতে আগতদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন শতাধিক নিজস্ব নিরাপত্তাকর্মী। বিশেষ প্রয়োজনে বসুন্ধরা কেন্দ্রীয় নিরাপত্তা টিমের পাশাপাশি রয়েছে পুলিশের বহর। রাজধানীর চিরচেনা যানজট না থাকায় উন্নত যোগাযোগব্যবস্থা। অগ্নিনির্বাপণব্যবস্থাও জোরালো। আছে ফায়ার ট্রাকও। নিজস্ব জেনারেটর, পাওয়ার স্টেশন থাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন। ৪০

ফুট উচ্চতার হলরুম। মাঝে কোনো পিলার না থাকায় ডেকোরেশন করা যায় মনের মতো। ওয়াই-ফাই সংযোগ, স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক মেডিক্যাল সাপোর্ট, নিরাপদ পরিবেশসহ উন্নত সুযোগ-সুবিধা থাকায় চাহিদা ও পছন্দের শীর্ষে আইসিসিবি। কনভেনশন সিটি২০১৪ সালের ডিসেম্বরে একটি হল নিয়ে চালু হয়েছিলো। এরপর ২০১৫ সালের শুরুতেই চারটি হল নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু আইসিসিবির। পরবর্তী সময়ে ২০২৩ সালে ছোট প্রোগ্রামের কথা মাথায় রেখে পঞ্চম হলটি যুক্ত করা হয়। ২০২৫ সালের শুরুতে দেশের এক্সপোর চাহিদা মেটাতে যুক্ত হয় দেশের সর্ববৃহৎ এবং একমাত্র এক্সপো ভিলেজ। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটরিং, স্ক্যানার, আর্চওয়ে, লজিস্টিক এবং নিজস্ব ক্যাটারিং সার্ভিস থাকায় ব্যস্ত সূচির মধ্যেই যাচ্ছে আইসিসিবি। বিয়ের অনুষ্ঠান, সাংস্কৃতিক

অনুষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, বিষয়ভিত্তিক এক্সিবিশন, সিম্পোজিয়াম, সভা, সেমিনার একের পর এক চলছেই। এই কনভেনশনে বড় আন্তর্জাতিক কনফারেন্স, কর্পোরেট এক্সপো আয়োজিত হয়েছে, যাতে বিদেশি ক্রেতা, বিনিয়োগকারীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থেকেছেন। বাংলাদেশ পেয়েছে বড় বিনিয়োগ ও ভাবমূর্তি। এ ছাড়া দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা সবাই এসেছেন আইসিসিবিতে। একটি পাঁচতারা হোটেলে যেখানে ৫০০ জনের বেশি অতিথি সামলাতেই হিমশিম খেতে হয়, সেখানে আইসিসিবিতে সহজেই সহস্রাধিক লোকসমাগম নিয়ে যেকোনো আয়োজন করা সম্ভব। সে হিসাবে পাঁচতারা হোটেলে ভেন্যু ভাড়া কম থাকলেও খাবারের খরচ জনপ্রতি তিন হাজারের ওপরে। অন্যদিকে আইসিসিবিতে হলগুলোর ভাড়া দুই লাখ থেকে শুরু করে আয়তনভেদে পাঁচ লাখ টাকা পর্যন্ত, কিন্তু এখানে সুস্বাদু

এবং উন্নতমানের খাবার খুবই স্বল্প খরচে করা সম্ভব, যা অন্যান্য জায়গার তুলনায় অনেক সাশ্রয়ী। কনভেনশন সিটির প্রথম হলটির নাম ‘গুলনকশা’। ৩০ হাজার বর্গফুটের হলটির ধারণক্ষমতা প্রায় এক হাজার ২০০ জন। একই আয়তন ও ধারণক্ষমতা নিয়ে চলছে হল-২ ‘পুষ্পগুচ্ছ’ এবং হল-৩ ‘রাজদর্শন’। হল-৪ ‘নবরাত্রি’ আইসিসিবির সবচেয়ে বড় হল। এর ধারণক্ষমতা প্রায় দুই হাজার। হল-৫-এর নাম ‘পুষ্পাঞ্জলি’। এছাড়া রয়েছে দেশের সর্ববৃহৎ এবং একমাত্র এক্সপো ভিলেজ, যেখানে একসঙ্গে ১০ হাজারেরও বেশি লোকের সমাগম করা সম্ভব। সারা বছর অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি রমজান মাসেও এখানে বসে জমজমাট ইফতার বাজার। দশ বছর আগেও বিশাল উন্মুক্ত জায়গা ও উন্নত সুবিধার অভাবে অনেক মেলা দেশে আয়োজন করা সম্ভব হয়নি। তবে এখন

আইসিসিবি থাকায় তা হচ্ছে। দেশের অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ছে। বিদেশিরা প্রযুক্তি ও তথ্য বিনিময় করছে। ৩০ বছরের বেশি সময় ধরে পোশাকশিল্প ও বস্ত্র খাতের বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজনের সঙ্গে যুক্ত সেমস গ্লোবালের সভাপতি মেহেরুন এন ইসলাম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘দেশে এই মুহূর্তে যত ধরনের ভেন্যু আছে তার মধ্যে আইসিসিবি সবচেয়ে বেশি প্রশিক্ষিত। বিয়ে, এক্সিবিশনসহ সব ধরনের আয়োজনে তাদের নিজস্ব ব্যবস্থাপনা অনেক সুশৃঙ্খল।’ আইসিসিবি সম্পর্কে গ্রাহকের কেমন মূল্যায়ন পাচ্ছেন জানতে চাইলে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘কাস্টমার ফিডব্যাক আমরা শতভাগই ভালো পাই। তারা আমাদের অপারেশনস এবং ফুড সার্ভিস সবকিছুতেই খুশি।’ এ মুহূর্তের চাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘কনভেনশনের

জন্য আসলে শীতকাল হলো মৌসুম। যেহেতু সামনে শীত, আমাদের অনেক বুকিং আছে। সেগুলো আমরা শিডিউলে রেখেছি। তবে চাপ অন্যান্য বছরের মতোই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়