বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। দিনের শুরুতে ৩০ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে প্রায় ১ শতাংশ বেড়েছে। জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৭ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৭২ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। সোমবার (১৮ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেন, যুক্তরাষ্ট্রের ডলার সূচক দিনের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এটি স্বর্ণবাজারের জন্য ইতিবাচক একটি দিক। তবে বন্ডের ফলন বাড়তে থাকলে তা স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত করতে

পারে। এমনকি এটি স্বল্পমেয়াদে ধাতব বাজারে আরও মূল্যচাপ সৃষ্টি করতে পারে। রয়টার্স জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার আরও বাড়ানোর আশঙ্কায় সোমবার সরকারি বন্ডের দরপতন অব্যাহত রয়েছে। মার্কিন ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন ২০২৫ সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে গেছে। ইরানি গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এমন খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দামের পতন দেখা গেছে। খবর প্রকাশের পর মার্কিন ডব্লিউটিআই ও ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচারের দাম ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার কমে যায়। রয়টার্স জানিয়েছে,

বাজারে অনিশ্চয়তা বাড়লেও উচ্চ সুদের হারের কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ এবং মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা বেশি মুনাফা দেয় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন, ফলে সুদবিহীন স্বর্ণের চাহিদা কমে যায়। এদিকে, বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় কিছু ব্যাংক তাদের স্বল্পমেয়াদি স্বর্ণের দামের পূর্বাভাস কমাতে শুরু করেছে। বড় ঋণদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যান ২০২৬ সালের জন্য গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস প্রতি আউন্স ৫ হাজার ৭০৮ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ২৪৩ ডলারে নামিয়েছে। অন্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক

৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭৫ দশমিক ০৫ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৪০৪ দশমিক ৭৫ ডলারে নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট