বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ |
রাশিয়া ও চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের ফলে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ থাকায় নতুন করে আরো বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্পট মার্কেটে গোল্ডের দাম প্রতি আউন্সে ৪ হাজার ১১৪ ডলারে পৌঁছেছে। যা আগের দিনের তুলনায় ০.৫ শতাংশ বেশি। গতকাল (বুধবার) গেল দুই সপ্তাহের মধ্যে সোনার বাজারে বড় ধস নেমেছিল। ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে ফিউচার মার্কেটে সোনার দাম ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪ হাজার ১২৮.৪০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের কথা বিবেচনা

করছে। যেখানে সফটওয়্যারচালিত বিভিন্ন পণ্য, যেমন ল্যাপটপ ও জেট ইঞ্জিনের মতো সামগ্রী অন্তর্ভুক্ত হতে পারে। এটি চীনের সাম্প্রতিক বিরল খনিজ উপাদান রপ্তানি নিয়ন্ত্রণের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছেন। এতে দেশটির তেল কোম্পানি লুকওয়েল ও রোসনেফট লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৫৭ শতাংশ বেড়েছে এবং গত সোমবার তা ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। সুদের হার কমানোর আশঙ্কা, কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিক সোনা কেনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। বাজারে ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের ফেড বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট

সুদ কমানোর সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। সাধারণত, কম সুদের পরিবেশে আয়বিহীন সম্পদ হিসেবে সোনার দাম বাড়ে। ইউবিএসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মার্ক হ্যাফেলি এক নোটে বলেন, ‘আমরা সোনাকে একটি কার্যকর পোর্টফোলিও ডাইভারসিফায়ার হিসেবে দেখি। যদি বৈশ্বিক রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হয়, তবে স্বর্ণের দাম ৪ হাজার ৭০০ ডলার পর্যন্ত উঠতে পারে।’ অন্যদিকে, স্পট মার্কেটে সিলভার বা রুপার দাম প্রতি আউন্সে ১.৩ শতাংশ বেড়ে ৪৯.১৪ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম এক হাজার ৬৪৩ ডলার ও প্যালাডিয়ামের দাম এক হাজার ৪৫৬ ডলারে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার