বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ June, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ June, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি সাপ্তাহিক হিসেবেও পণ্যটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি কার্যকরের প্রচেষ্টা থমকে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, যার সরাসরি ধাক্কা লেগেছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১: ৪৮ মিনিট নাগাদ স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ০.৬ শতাংশ কমে ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত

স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে। মূলত ইরান-সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়ারা লেবাননে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং ইসরাইল সে দেশ থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। লেবাননে যুদ্ধ থামিয়ে তেহরানের সঙ্গে শান্তি চুক্তি করার যে প্রচেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালাচ্ছিলেন, এই ঘটনায় তা বড় ধাক্কা খেয়েছে। এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল বলেন, ‘ইরান সংঘাতের অবসান নিয়ে তৈরি হওয়া একধরনের হতাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মার্কিন বাজারে সুদের হার আরও কঠোর

বা বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’ সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতিজনিত লোকসান এড়ানোর একটি নিরাপদ মাধ্যম হিসেবে দেখা হলেও, সুদের হার বাড়লে এই অনুত্পাদনশীল ধাতুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে। শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের (সিএমই) ‘ফেডওয়াচ’ টুলের তথ্য অনুযায়ী, বাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন যে চলতি বছরের শেষ নাগাদ মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে সুদহার বৃদ্ধির সম্ভাবনা ৫১ শতাংশ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির রূপরেখা বুঝতে আজই পরে প্রকাশ হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মে মাসের ‘নন-ফার্ম পে-রোল’ (কৃষি খাত বাদে কর্মসংস্থানের তথ্য) ডেটার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক

বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উল্লেখযোগ্য হারে কমেছে। স্পট সিলভার বা রুপার দাম ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭২.৩৬ ডলারে নেমে এসেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮০.৪০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ১,২৯৮.৪৯ ডলারে ঠেকেছে। এর ফলে প্রতিটি মূল্যবান ধাতুই চলতি সপ্তাহে সার্বিক লোকসানের দিকে ধাবিত হচ্ছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহাসমাবেশে যাওয়ার পথে গ্রাম পুলিশ প্রধানের মৃত্যু ডিসেম্বর নিয়ে মন্তব্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই: উপদেষ্টা তিতুমীর প্রথম ধাপে হাজারের বেশি ইউপিতে ভোটের প্রস্তুতি ইসি’র ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেয়ে আইজেনকটের আহ্বান ইহুদিবিদ্বেষ থাকলে জার্মানি ছাড়ার আহ্বান চ্যান্সেলর মের্ৎসের ভোটার তালিকা নিয়ে বিতর্ক: পদত্যাগ করলেন আরও এক বিচারপতি উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা বায়জিদ হোসেনের গোপন ভিডিও অভিযোগে জেলহাজতে বিদেশি আইনজীবী পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন সালমান এফ রহমান ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ অগ্রণী ব্যাংকে ৩১৫ গ্রাহকের হিসাবের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ ছাত্রকে ধর্ষণের পর গোসল ছাড়াই ফজর নামাজের ইমামতি করেন হেফাজত-খেলাফত মজলিস নেতা ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল: জামায়াত আমিরকে বেদম পিটুনি, অণ্ডকোষ জখম এলাকার নারীদের অজান্তে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল: স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক হাতেনাতে ধরা, গণপিটুনি হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুপ্ত পরিষেবা: পরীক্ষা না দিলেও মেলে ফল, ফেল করেও ফলাফল জিপিএ-৫