বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল’ ভিত্তিতে নতুনভাবে সংজ্ঞায়িত করার বিষয়ে একমত হয়েছেন বিশ্বের এই দুই শীর্ষ নেতা। এ ছাড়া তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বৈঠককে ঘিরে আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকাল ০৭:৩২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪,৭০৭.০৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দামও ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭১৩.৮০ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা (ইল্ড) কমে যাওয়ায়

বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন কিছুটা বেড়েছে। গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, দামের এই সামান্য ওঠানামা নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের একটি সুযোগ হতে পারে। বেইজিংয়ে দুই দিনের সম্মেলনের শুরুতে শি জিনপিং ট্রাম্পকে জানান যে, বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি হচ্ছে। তবে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুতে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সংঘাতের কারণও হতে পারে। গত ফেব্রুয়ারিতে ইসরাইলকে সঙ্গে নিয়ে শুরু করা ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প চীনের সহায়তা চাইলেও বিশ্লেষকরা মনে করছেন, কাঙ্ক্ষিত সমর্থন পাওয়া কঠিন হবে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম