বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুলাই, ২০২৬

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৬ |
চলমান বিশ্বকাপে গোলদাতাদের শীর্ষস্থানে ওঠার লড়াইয়ে ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ ছড়িয়ে দিচ্ছেন মেসি, এমবাপে ও হালান্ডদের মতো তারকারা। এরই ধারাবাহিকতায় কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোল ইংল্যান্ডকে নাটকীয় জয় এনে দেওয়ার পাশাপাশি তাকে বসিয়েছে অনন্য এক রেকর্ডের চূড়ায়। বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের হয়ে এখন সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। বিশ্বকাপে নিজের ১৩তম গোল পূর্ণ করে তিনি পেছনে ফেলেছেন ফুটবল সম্রাট পেলেকে। বর্তমানে ফ্রান্সের জ্যাঁ ফঁতেকে স্পর্শ করা কেইন এখন কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসার মতো কিংবদন্তিদের টপকে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। চলতি বিশ্বকাপে গোলদাতার তালিকায় এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমানে ৬টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি

এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপে। ৫টি করে গোল নিয়ে তাদের ঠিক পেছনেই রয়েছেন নরওয়ের আরলিং হালান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। ব্যক্তিগত অর্জনেও বর্তমান ২০২৫-২৬ মৌসুমটি কেইনের জন্য স্মরণীয় হয়ে থাকছে। সব মিলিয়ে এ মৌসুমে তার গোলসংখ্যা এখন ৭২। এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কেইনের সামনে এখন কেবল জার্মানির গার্ড মুলার এবং আর্জেন্টিনার লিওনেল মেসি। উল্লেখ্য, এক মৌসুমে সর্বোচ্চ ৮২ গোল করে এই তালিকার শীর্ষে নিজের একক আধিপত্য ধরে রেখেছেন মেসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম