ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস
জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়
ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী
পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত
জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার
বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই
বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের রূপকথার যাত্রা শেষ হয়েছে রাউন্ড অব ৩২ পর্বেই। তবে বিদায়ের ম্যাচেও প্রশংসা কুড়িয়েছে আফ্রিকার ছোট্ট দেশটি। আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করে ৩-২ গোলে হারলেও প্রথম ৯০ মিনিটে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।
চলতি বিশ্বকাপে খেলা চার ম্যাচের একটিতেও নির্ধারিত ৯০ মিনিটে হারেনি কেপ ভার্দে। গ্রুপ পর্বে তিন ম্যাচেই অপরাজিত থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। শেষ ৩২ পর্বেও শক্তিশালী আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে ২-২ সমতায় আটকে রাখে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ে হজম করা গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের লড়াকু ফুটবল মুগ্ধ করেছে ফুটবলপ্রেমীদের। রক্ষণে শৃঙ্খলা, মাঝমাঠে
দারুণ সংগঠন এবং পালটা আক্রমণে গতিময় ফুটবল খেলে লিওনেল মেসিদের একাধিকবার চাপে ফেলে আফ্রিকার প্রতিনিধিরা। যদিও শেষ পর্যন্ত ইতিহাস গড়া হয়নি, তবু প্রথম বিশ্বকাপ নকআউটেই কেপ ভার্দের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় বার্তা হয়ে থাকল। নির্ধারিত সময়ে অপরাজিত থেকে বিদায় নেওয়া দলটি প্রমাণ করেছে, আন্তর্জাতিক ফুটবলে এখন আর কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।