বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝে সাপ আতঙ্কে কাঁপছে জার্মানি শিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ |
২০২৬ ফিফা বিশ্বকাপে জার্মানির প্রস্তুতিতে এবার ভিন্ন ধরনের সমস্যা এসে পড়েছে। উত্তর ক্যারোলাইনার উইনস্টন-সালেমে দলের ক্যাম্পের কাছে একটি বিষধর সাপ দেখা যায়। এরপর থেকে খেলোয়াড়দের সাপের ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছে। জার্মানি অধিনায়ক জোশুয়া কিমিখ বিষয়টা নিয়ে কথা বলেছেন। বিবিসির বরাতে জানা গেছে, সুইজারল্যান্ড ও নরওয়ের খেলোয়াড়রাও একই রকম সমস্যার কথা জানিয়েছেন। কিমিখ বলেন, ‘জার্মানিতে আমরা কৌশল, ইনজুরি আর পরের প্রতিপক্ষ নিয়ে ভাবি। এখানে ঘাসের মধ্যে কী লুকিয়ে আছে, সেটা নিয়েও ভাবতে হচ্ছে।’ সাপটি ছিল কপারহেড প্রজাতির, যা উত্তর ক্যারোলাইনায় বেশ সাধারণ। সাপটি যে বিষধর, সেটা জানার পর খেলোয়াড়দের চিন্তা আরও বেড়ে যায়। কিমিখ আরও বলেন, ‘গতকাল আমরা একটা সাপ দেখেছি। আমাদের বলা হয়েছে এটা

বিষধর। কামড় খেলে হাসপাতালে যেতে হবে। আমার মনে হয় না মারা যাবেন, তবে এটা নিশ্চিতভাবে বিপজ্জনক। আমার মনে হচ্ছে এ ধরনের সাপের উপর পা পড়লে পরিণতি খারাপ হতে পারে।’ তিনি বলেন, ‘তাই আমরা এখানকার প্রাণীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি। এখানকার মানুষদের প্রতি আমার শ্রদ্ধা আছে। জার্মানিতে এত বিপজ্জনক প্রাণী নেই বলেই আমার ধারণা।’ বিবিসি জানিয়েছে, সুইজারল্যান্ড দল তাদের স্যান দিয়েগো ক্যাম্পে একটা বিশেষ জায়গাকে ‘সাপ এলাকা’ হিসেবে চিহ্নিত করে রেখেছিল টুর্নামেন্টের আগেই। মাঠে জার্মানির শুরুটা দারুণ ছিল। প্রথম ম্যাচে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। পরের ম্যাচ ২১ জুন আইভরি কোস্টের বিপক্ষে। কিন্তু সাপের ঘটনা দলের মাথা থেকে সহজে যাচ্ছে

না। কিমিখ বলেন, ‘একবার যখন জানতে পারলাম সাপটা কী ধরনের আর কামড়ালে কী হবে, তখন আর মজার বিষয় মনে রইল না।’ নরওয়ে অধিনায়ক ক্রিস্টিয়ান থোর্সটভেডটও উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিতে এসেছি। আর হঠাৎ দেখছি খেলোয়াড়রা প্রতিটা পদক্ষেপের আগে মাটির দিকে তাকাচ্ছে। এটা শুনে আমি একদমই খুশি না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা