বিশ্বকাপের পর বাতিল হতে পারে ‘হাইড্রেশন ব্রেক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

বিশ্বকাপের পর বাতিল হতে পারে ‘হাইড্রেশন ব্রেক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
২০২৬ বিশ্বকাপে চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে টুর্নামেন্টজুড়েই সমালোচনার মুখে পড়েছে ফিফা। ম্যাচের দুই অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের এই বিরতি বেশিরভাগ ফুটবল বিশ্লেষকদের কাছেই অপ্রয়োজনীয় মনে হয়েছে। সমালোচনার মুখে এবার নিয়মটির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার। বিশ্বকাপের অনেক ম্যাচই অনুষ্ঠিত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম বা তুলনামূলক শীতল আবহাওয়ায়। তারপরেও বাধ্যতামূলকভাবে তিন মিনিটের ‘হাইড্রেশন ব্রেক’ রাখা হয়। যেমন সিয়াটলে মিসর ও ইরানের ম্যাচের সময় তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এরপরও নিয়ম মেনে বিরতি দিতে হয়েছে। দর্শকদের বড় একটি অংশের ধারণা, ফুটবলকে আমেরিকান স্পোর্টসের আদলে টিভিতে বিজ্ঞাপনের সুযোগ করে দিতেই পরিকল্পিতভাবে এই বিরতি চালু করা

হয়েছে। অনেকে মনে করছেন, এই বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করে এবং প্রতিপক্ষ দলকে কৌশল পরিবর্তনের সুযোগ করে দেয়। অনেক ম্যাচে দেখা গেছে, বিরতির ঠিক পরপরই ম্যাচের মোড় ঘুরে গেছে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন আর্সেন ওয়েঙ্গার। কোনো তথ্য-উপাত্ত এই বিরতিকে সমর্থন করে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা বলেন, ‘না।’ ওয়েঙ্গার বলেন, কিছু ছাদ-ঢাকা স্টেডিয়ামেও বাধ্যতামূলক বিরতি দিতে হয়েছে, যা দর্শকদের ভালো লাগেনি। ফিফা বিষয়টি সম্পর্কে সচেতন এবং বিশ্বকাপ শেষে এই নিয়ম খেলার ওপর কী প্রভাব ফেলেছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। তার ভাষায়, ‘চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে কিছু ক্ষেত্রে এই বিরতি প্রয়োজনীয় ছিল। তবে আমরা দর্শকদের

জন্যই ফুটবল আয়োজন করি। তাই বিষয়টি গুরুত্ব দিয়েই মূল্যায়ন করা হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমরা অবশ্যই এটি পর্যালোচনা করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন? রাত জেগে রিলস দেখছেন, লুকিয়ে আছে মারাত্মক বিপদ স্বর্ণের বাজারে হইচই, দাম কি আরও কমবে? ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা হয় কিংবদন্তি নয়তো আক্ষেপ- ইয়ামালের ভাগ্য নির্ধারণের রাত আয় বাড়লেও রেলের লোকসান ১৮৮৮ কোটি বিশ্বকাপের পর বাতিল হতে পারে ‘হাইড্রেশন ব্রেক’ ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান ঢাকাজুড়ে ফুটবল জ্বর, বড় পর্দার খোঁজে সমর্থকেরা বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ