ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বৃথা গেল চেষ্টা, ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
পর্তুগালের নতুন যুগের সূচনায় ১ হাজার গোলের স্বপ্ন রোনালদোর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের
সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা
বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নতুন করে দল পুনর্গঠনের লক্ষ্যে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রীতি ম্যাচের দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।
টাউনসভিলে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ব্রিসবেনে।
গত জুলাইয়ে বিশ্বকাপ অভিযান ব্যর্থতায় শেষ হওয়ার পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্রাজিল। শেষ ১৬-র লড়াইয়ে নরওয়ের কাছে হেরে আকস্মিকভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দলটি।
এমন ধাক্কার পর বড় ধরণের রদবদল এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। অস্ট্রেলিয়া সফরের দুই ম্যাচ এবং ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য গত বিশ্বকাপের স্কোয়াড থেকে মাত্র ৯ জন
খেলোয়াড়কে দলে রেখেছেন তিনি। চেলসির দুই ফরোয়ার্ড জোয়াও পেদ্রো ও এস্তেভাওকে স্কোয়াডে ফেরানো হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু নতুন মুখ এনেছেন কোচ। সুযোগ পাওয়া নতুনদের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক পেদ্রো মোরিস্কো ও ওতাভিও, ডিফেন্ডার মাউরো জুনিয়র এবং মিডফিল্ডার ব্রেনো বিদন ও গাব্রিয়েল বোন্তেম্পো। নতুনদের পাশাপাশি অভিজ্ঞদের ওপরও আস্থা রাখছেন আনচেলোত্তি। দলে রয়েছেন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, আর্সেনাল মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালহায়েস ও মারকুইনিয়োসের মতো তারকা ফুটবলাররা। দলে নতুনদের সুযোগ দেওয়া নিয়ে মিডফিল্ডার ব্রুনো গিমারেস বলেন, ‘আমাদের দেশে প্রতিনিয়ত নতুন নতুন প্রতিভা উঠে আসছে। তাই একটি শক্ত ভিত্তি থাকা খুবই প্রয়োজন, যাতে কোচ নতুন প্রতিভাদের সুযোগ দিয়ে যেতে পারেন।’ তিনি আরও
যোগ করেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্স প্রত্যাশিত হয়নি। তবে ভালো ফুটবল খেলে ম্যাচ জেতাই এখন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার একমাত্র পথ।’