বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

বিরতি দিয়ে প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের বেশি থাকার সুযোগ দিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে মঙ্গলবার দুপুর ২টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্নভোজ বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা বলেন, বিএনপির এ প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন। রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কী কী ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ

করে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে। আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন, কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত। একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না— ঐকমত্য কমিশন এ প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। কারণ একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই।

তবে, কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি। জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এটা তো এখনও আছে। এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে। সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এখন কিছু-কিছু বিষয় আছে যেগুলো আরও বিচার বিশ্লেষণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কে এই জার্মান মডেল? যার ছবিতে ‘লাইক’ দিয়ে আলোচনায় কোহলি বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ধস নেমেছে শেয়ার বাজারে ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং যুদ্ধ শেষ হলেই কমবে মুদ্রাস্ফীতি, তেলের বাজার হবে নিম্নমুখী: ট্রাম্প ভরসার মানুষই ভয়ংকর! বেসরকারি খাতে কয়লা বিক্রির সিদ্ধান্ত জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি ১৬ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর আরব আমিরাতের নিষেধাজ্ঞা ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা সারা দেশে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস ঈদযাত্রার অগ্রিম টিকিট নিয়ে রেলওয়ের জরুরি বার্তা ‘একটু বিস্কুট দে ভাই, ক্ষুধা লাগছে’ মায়ানমার সীমান্তে নতুন অস্বস্তি: বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, আরাকান নেতার বিতর্কিত মানচিত্র ঘিরে উদ্বেগ আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায় যশোরে পিস্তল, গুলি ও গাঁজাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক নিষেধাজ্ঞায় কর্মহীন সাতক্ষীরার লাখো জেলে, পরিবার নিয়ে দুর্ভোগে বরগুনায় ছাত্রলীগ নেতার পিতাকে পিটিয়ে হত্যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটঃ আসন্ন বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় অগ্রিম আয়করের প্রস্তাব রাজবন্দির মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রাজপথ কাঁপিয়ে ছাত্রলীগের মহড়া