বিয়ের দাবিতে বাংলাদেশি যুবকের বাড়িতে ভারতীয় তরুণী, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

বিয়ের দাবিতে বাংলাদেশি যুবকের বাড়িতে ভারতীয় তরুণী, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
প্রেমের টানে চুয়াডাঙ্গার দামুড়হুদার চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসেছেন আয়েশা মণ্ডল (১৬) নামে এক ভারতীয় কিশোরী। বাংলাদেশি যুবক আহসান বিশ্বাসকে (২২) ভালোবেসে তিনি বাংলাদেশে আসেন। রোববার দুপুরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আয়েশা মণ্ডল ভারতের নদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে। আর আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়েশা মণ্ডলের সঙ্গে আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। তাদের প্রেমকে পরণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মণ্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি

বিয়ের দাবিতে আহসান বিশ্বাসের বাড়িতে অবস্থান নেন। পরে এলাকাবাসী বিজিবি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশাকে আটক করে। দামুড়হুদা উপজেলার সীমান্তের ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!