বিয়ের দাবিতে তিন সন্তানের জনকের বাড়িতে প্রেমিকার অনশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

বিয়ের দাবিতে তিন সন্তানের জনকের বাড়িতে প্রেমিকার অনশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
ফরিদপুরের নগরকান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা। পাঁচদিন ধরে ওই বাড়িতে রয়েছেন ওই নারী। ঘটনাটি উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের। অভিযুক্ত কামরুজ্জামান ওরফে ইসরাইল মুন্সী (৩৫) ওই গ্রামের আউয়াল মুন্সীর ছেলে। তিন সন্তানের জনক তিনি। আর ভুক্তভোগী খুশি আক্তারের (২০) একই ইউনিয়নের আলগাদিয়া গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে। অনশনে থাকা খুশি বলেন, কামরুজ্জামান আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে নগরকান্দা পৌর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি বাসা ভাড়া নিয়ে আমরা স্বামী-স্ত্রীর পরিচয়ে প্রায় দুমাস সেখানে থাকি। আমি তাকে বিয়ের কথা বললে তিনি টালবাহানা শুরু করে। আমি কোনো উপায় না দেখে বিয়ের দাবিতে তার বাড়িতে পাঁচদিন ধরে অনশন করছি।’ তিনি আরও বলেন, ‘তিন

মাস আগে ভাঙ্গা উপজেলায় আমার বিয়ে হয়েছিল। কামরুজ্জামানের জন্য আমি স্বামীকে ছেড়ে চলে আসছি। আমার সব গহনা ও টাকা তাকে দিয়েছি। এ অবস্থায় তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না।’ প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে কামরুজ্জামান বলেন, ‘উপজেলার চাঁদহাট বাজারে আমার একটি কাপড়ের দোকান আছে। কাপড় কেনার জন্য খুশি আমার দোকানে বিভিন্ন সময় আসতো। এর মধ্যেই তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমি তাকে গোপনে বিয়ে করে বাসা ভাড়া নিয়ে নগরকান্দায় থাকতাম। কিন্তু পরে তার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরে আমি তাকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার