ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম!
জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার
‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ
‘বিয়ের জন্য’ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের বিপিএল চুক্তি স্থগিত!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। এর আগে ফ্র্যাঞ্চাইজিরা সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। সে ধারায় ইংল্যান্ডের মারকুটে ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে কথা পাকাপাকি হয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজির।
তবে টুর্নামেন্ট শুরুর প্রায় আড়াই মাস আগেই তার সঙ্গে চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জানা গেছে, বিয়ে সংক্রান্ত ব্যস্ততার জন্য চুক্তি স্থগিতের অনুরোধ জানিয়েছেন হেলস। এর পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, ‘ঢাকা ক্যাপিটালস বিদেশি কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক
মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’ প্রসঙ্গত, এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ইতোমধ্যে মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, থিসারা পেরেরা ও আমির হামজার মতো ক্রিকেটারদের দলে টেনেছে তারা।