বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫

বিফলে বিজয়ের সেঞ্চুরি, চার ম্যাচ পর জয়ের হাসি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ |
শেষ বলে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন এনামুল হক বিজয়। টি-টোয়েন্টিতে এমন সেঞ্চুরির পর যেকোন ব্যাটার উদ্দাম উদযাপন করতেন, কিন্তু বিজয় তা করতে পারলেন না। কারণ ব্যক্তিগত মাইলফলক অর্জন হলেও তার দল দুর্বার রাজশাহী যে হেরে গেছে। রোমাঞ্চকর লড়াইয়ে রাজশাহীকে ৭ রানে হারিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। এই জয়ে ৭ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার চার নম্বরে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচ নম্বরে। ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে বড় জুটির প্রয়োজন হয়। তবে রাজশাহীর ইনিংসে জুটির অভাব ছিল প্রকট। ভালো শুরু পেলেও জিসান-রাব্বিরা ক্রিজে টিকে থাকতে পারেননি।

এর ফলে বড় লক্ষ্য তাড়ায় একটা সময় একাকী লড়াই করতে হয় অধিনায়ক এনামুল হক বিজয়কে। রাজশাহীর দলনেতা নিজের কাজ ঠিকঠাক করেছেন। ৫৭ বলে ৯ চার ও ৫ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন বিজয়। তবু আক্ষেপ সঙ্গী তার, কারণ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। রাজশাহীর পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে ওপেনার জিসান আলমের ব্যাটে। বিজয়ের বীরত্বে পুরো ২০ ওভার ব্যাট করে ৪ উইকেটে ২০২ রানে থামে রাজশাহী। খুলনার বেশিরভাগ বোলার খরুচে বোলিং করলেও ব্যতিক্রম ছিলেন পেসার হাসান মাহমুদ। ৪ ওভার বোলিং করে স্রেফ ২৫ রান খরচায় দলীয় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তিনি। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস

জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শুরু থেকেই তেড়েফুঁড়ে খেলতে থাকা খুলনা পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট খোয়ালেও স্কোরবোর্ডে জমা করে ৬০ রান। দুই ওপেনার মোহাম্মদ নাঈম (১৪ বলে ২৭) এবং মেহেদী হাসান মিরাজ (১৩ বলে ২৬) ভালো শুরু এনে দেওয়ার পর সে ধারা ধরে রাখেন আফিফ ও বসিস্টো। চতুর্থ উইকেট জুটিতে ৭১ বলে ১১৩ রান তোলেন এই দুই ব্যাটার। ৪২ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৫৬ রান করেন আফিফ। বসিস্টো ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। শেষদিকে খুলনার সংগ্রহ দুইশ ছাড়াতে বড় ভূমিকা রাখেন অঙ্কন। তার ১২ বলে ৪ ছক্কায় খেলা ৩০ রানের হার না মানা

ইনিংসে ২০৯ রান পর্যন্ত পৌঁছায় দলটি। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট পান তারকা পেসার তাসকিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম