ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
বিপিএলে কোচিং করাবেন আশরাফুল!
পেশাদার কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচ হতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের একটি ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আশরাফুল বলেন, ‘কয়েকটা দলের সঙ্গে কোচিং নিয়ে আলাপ হয়েছে। গতবছরই কোচিং করানোর কথা ছিল, তবে হয়নি। তবে এবার রংপুর রাইডার্সের কোচিং করানোর ভালো সম্ভাবনা আছে। ইনশাআল্লাহ।’
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
গত বছর দেশের ঘরোয়া ক্রিকেটে নিজের সবশেষ ম্যাচ খেলেছেন আশরাফুল। এছাড়া ইংল্যান্ডের মাইনর কাউন্টিসহ বিভিন্ন লিগেও অংশ নিয়েছেন তিনি। এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর দুয়ারে দাঁড়িয়ে এই সাবেক ক্রিকেটার।





