বিপিএলের সিলেট পর্ব শুরু আজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
সিলেট পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আলাদা চমক থাকে। ঢাকায় প্রথম পর্ব উত্তেজনায় শেষ হয়েছে, আজ থেকে সিলেটে শুরু হচ্ছে ১২ ম্যাচের পর্ব। বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় একটি করে জয় পাওয়া দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল লড়াইয়ে নামবে। ঢাকায় প্রথম পর্বে প্রত্যাশার চেয়েও বেশি রান হয়েছে প্রতি ম্যাচে। সিলেটের উইকেটে বরাবরই ব্যাটারদের জন্য বিশেষ সুবিধা থাকে। তবে রানের হিসাবে ঢাকাকে ছাড়িয়ে যাওয়া এবার বড় চ্যালেঞ্জ হবে। এখন পর্যন্ত সর্বোচ্চ রান ও উইকেট দুই বাংলাদেশির। এনামুল হক বিজয় ১৭৬ রান নিয়ে সবার উপরে, ১২ উইকেট

পাওয়া তাসকিনের ধারেকাছে কেউ নেই। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। তারা নেট রানরেটেও অনেক এগিয়ে। সিলেট ঢাকায় মাত্র একটি ম্যাচ খেলে হেরেছে। ঘরের মাটিতে বেশি ম্যাচ খেলবে সিলেট। নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকরাও মাঠে আসবে বলে আয়োজকদের ধারণা। স্থানীয় তরুণ সব ক্রিকেটার রয়েছে সিলেটে। স্থানীয় ক্রিকেটারই তাদের মূল শক্তি। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরেছিল সিলেট। এবার তাদের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেটে স্বাগতিকরা শুরু করবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের অধিনায়কত্বে রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল। এদিকে কাগজে-কলমে ফরচুন বরিশাল বড় দল হলেও তারা দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। সিলেটেই বরিশালকে ছন্দে ফেরাতে

চান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। তিনি বলেন, ‘দলটা বেশ ভালো। যদিও যেভাবে খেলতে চেয়েছি এখনো সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সঙ্গেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’ বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহীকে দুর্বল দল হিসাবে দেখেন অনেকে। তবে রাজশাহীর এনামুল ও তাসকিন আহমেদই এখন সর্বোচ্চ রান ও উইকেট শিকারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম