বিপিএলের উড়ন্ত শুরু ফরচুন বরিশালের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের উড়ন্ত শুরু ফরচুন বরিশালের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
ফরচুন বরিশালের টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১ রানে নেই ৪ উইকেট। জয়ের সুবাস পাচ্ছিলো দুর্বার রাজশাহী। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর তার পাশে দাঁড়ালেন পাকিস্তানের ফাহিম আশরাফ। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এনামুল হক বিজয় এবং ইয়াসির রাব্বির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে রাজশাহী। বিজয় ৫১ বলে ৬৫ রান করেন। ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন ইয়াসির। ১৯৮ রানের

টার্গেটে ব্যাট করতে নেমে ৫১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। তামিম ৭, কাইল মায়ার্স ৬, মুশফিকুর রহিম ১৩ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। মাঝে দলের হাল ধরার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও শাহীন আফ্রিদি। তবে দলীয় ৬১ রানে ২৩ বলে ৩২ রান করে ফিরে যান হৃদয়। এরপর মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৫১ রানে জুটি গড়েন শাহীন। তবে দলীয় ১১২ রানে ১৭ বলে ২৭ রান করে আউট হন শাহীন। এরপর ক্রিজে আসা ফাহিমকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন এই মাহমুদউল্লাহ। ৫ ওভারে বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। মাহদুল্লাহ ও ফাহিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১১ বল হাতে

রেখে ৪ উইকেটের জয় পায় বরিশাল। দুজনেই তুলে নেন ফিফটি। মাহমুদউল্লাহ ২৬ বলে ৫৬ ও ফাহিম ২১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। রাজশাহীর পক্ষে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু