বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পথে তাবিথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হওয়ার পথে তাবিথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফে সভাপতি হওয়ার পথে অনেকটা এগিয়ে গেলেন তাবিথ আউয়াল। বুধবার তার (তাবিথ) আরেক প্রতিদ্বন্দ্বী শাহাদাত হোসেন সভাপতি পদ থেকে মনোনয়ন ফরম প্রত্যাহার করায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে সভাপতি পদের মনোনয়ন জমা দেননি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এখন দেখার অপেক্ষা, দিনাজপুরের সংগঠক এএফএম মিজানুর রহমান চৌধুরী কী সিদ্ধান্ত নেন। তিনি সরলেই সরাসরি সভাপতি হবেন তাবিথ। যত দূর জানা যায়, শুরুর দিকে মিজানুরের সভাপতি প্রার্থী হিসেবে লড়ার বেশ আগ্রহ থাকলেও এখন নির্বাচন থেকে সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো আজই তিনি সেই সিদ্ধান্তের কথা জানাতে পারেন। কিংবা ২০ অক্টোবর মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনও তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। শেষ পর্যন্ত যদি

মিজানুর নির্বাচনে থাকেন, তাহলে সভাপতি পদে ভোটের প্রয়োজন হবে। আর যদি প্রত্যাহার করেন, সে ক্ষেত্রে বাফুফের শীর্ষ পদে নির্বাচনের প্রয়োজন হবে না। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির আসনে বসবেন তাবিথ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা