ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইউএস ওপেনে হেরে র্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা
মেসির দুর্দান্ত গোলেও জিততে পারল না ইন্টার মায়ামি
জোড়া গোল দিয়ে এমবাপে বললেন, ‘প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছি’
ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ
রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো
রিয়েল মাদ্রিদের আক্রমণভাগে তারকার অভাব নেই, কিন্তু প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়া সেই ‘খুনি’ মেজাজের ভিনিয়ুস জুনিয়রকে খুঁজে পাচ্ছেন না জোসে মরিনিয়ো। কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে নিয়ে গড়া তারকাখচিত একাদশে ভারসাম্য আনার চেষ্টার মাঝেই আজ শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হচ্ছে রিয়েল। আর এই ম্যাচের আগেই নিজের সেরা ফর্মের ছায়া হয়ে থাকা ভিনিসিউসকে পুরনো সেই বিধ্বংসী রূপে ফেরার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড।
২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জয়সূচক গোল করা কিংবা ২০২৪ সালের ফাইনালে আবারও লক্ষ্যভেদ—সব মিলিয়ে আধুনিক রিয়েল মাদ্রিদ ইতিহাসের অন্যতম সেরা রূপকার ভিনিয়ুস জুনিয়র।
তবে তার সঙ্গে এমবাপ্পে ও বেলিংহামকে একই ছকে এনে দলের সার্বিক ভারসাম্য রক্ষা করা রিয়েলের জন্য
রীতিমতো চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। কার্লো আনচেলত্তি, শাবি আলোনসো কিংবা আলভারো আরবেলোয়া—কেউই এই সমস্যার সমাধান বের করতে পারেননি। ফলে গত দুই মৌসুমে একে একে বার্নাব্যু ছাড়তে হয়েছে তাদের। সেই তারার মেলাকে এক সুতোয় বাঁধতেই প্রবীণ কোচ জোসে মরিনিয়োকে আবারও ডাগআউটে ফিরিয়ে এনেছে রিয়েল প্রশাসন। পর্তুগিজ এই কোচ মেনে নিয়েছেন কাজটা কঠিন, তবে সমাধান তিনি বের করবেনই। ইন্টার মিলানের বিরুদ্ধে গত ম্যাচে ভিনিসিউসকে উঠিয়ে নেওয়ার সময় গ্যালারি থেকে দুয়ো দেয় দর্শকরা। তবে মরিনিয়ো ব্রাজিলের এই তারকার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘ও এখন সেরা ফর্মে নেই, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু ও সেরা রূপে ফিরতে অক্লান্ত পরিশ্রম করছে। নিজের দিনে ভিনি একাই ম্যাচ শেষ
করে দেওয়ার ক্ষমতা রাখে।’ লা লিগায় গত সপ্তাহে রিয়েল বেতিসের কাছে হেরে ধাক্কা খেয়েছে রিয়েল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট তালিকার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ রায়ো ভাইয়েকানোর বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছেন না মরিনিয়ো ও তার শিষ্যরা।