ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ
নওগাঁর সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ।
বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত
প্রকৃতির খামখেয়ালিপনার শিকার হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার দুপুর সোয়া একটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউ রোডের বাড়িতে হঠাৎ বজ্রপাত থেকে গ্যাস লাইনে আগুন ধরে যায়।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল, আর সেই বজ্রপাতেই মন্ত্রীর বাসার সামনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি দল। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির একজন কর্মচারীর ভাষ্য অনুযায়ী, গ্যাস রাইজারে বজ্রপাত আঘাত হানার ফলেই আগুনের সূত্রপাত ঘটে।
সৌভাগ্যক্রমে
দ্রুত পদক্ষেপের কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। তবে ঘটনাটি মুহূর্তের মধ্যে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল। উল্লেখ্য, সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মন্ত্রী টুকু কিছুদিন আগেই বাসায় ফিরে বিশ্রামে ছিলেন, এমন সময়েই এই দুর্ঘটনার মুখে পড়লেন তিনি।