বিদেশি বিনিয়োগে ধস: তিন মাসে কমেছে ৬২ শতাংশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

বিদেশি বিনিয়োগে ধস: তিন মাসে কমেছে ৬২ শতাংশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
দেশে নতুন বিদেশি বিনিয়োগে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে (২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিক) নতুন বিনিয়োগ কমেছে প্রায় ৬২ শতাংশ। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি না হলে এই নিম্নমুখী ধারা কাটানো সম্ভব নয়। গত এক বছরে নতুন বিনিয়োগ কমেছে প্রায় ১৩ কোটি ডলার। আগামীতে এই অবস্থা আরো শোচনীয় হবে বলে আশঙ্কা তাদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছে ৮ কোটি ১০ লাখ ডলার, যেখানে ২০২৪ সালের একই সময়ে এ পরিমাণ ছিল ২১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে নতুন বিনিয়োগ কমেছে প্রায় ১৩ কোটি ডলার। আগের জানুয়ারি-মার্চ প্রান্তিকেও নতুন বিনিয়োগ ছিল ২৬ কোটি

৪০ লাখ ডলার, ফলে প্রান্তিকভিত্তিক তুলনায়ও পতন হয়েছে প্রায় ৬৯ শতাংশ। একই সময় আন্তঃকোম্পানি ঋণের প্রবাহও কমেছে। এপ্রিল-জুন প্রান্তিকে এ ঋণ দাঁড়ায় ৫ কোটি ৩০ লাখ ডলার, যা আগের প্রান্তিকের ৯ কোটি ২০ লাখ ডলার থেকে উল্লেখযোগ্যভাবে কম। বিশ্লেষকরা বলছেন, শুধু সুদের হার নয়, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক আস্থাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মূল শর্ত। বাংলাদেশে বর্তমানে সুদের হার পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি হলেও বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছে না। কারণ, উচ্চ মূল্যস্ফীতি ও অস্থির অর্থনৈতিক পরিবেশে প্রত্যাশিত মুনাফা পাওয়া কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ‘বিনিয়োগের পরিবেশ উন্নত না হলে দেশি বিনিয়োগ বাড়বে না, আর দেশি

বিনিয়োগ না থাকলে বিদেশিরাও আস্থা পাবে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এখন সবচেয়ে বেশি জোর দিতে হবে।’ পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ এখনো প্রত্যাশার তুলনায় অনেক কম। এই সমস্যা সমাধান সময়সাপেক্ষ এবং তা দ্রুত সম্ভব নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’ বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত