বিজয়নগরে আ.লীগের ৪৯ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

বিজয়নগরে আ.লীগের ৪৯ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি নেতার করা বিস্ফোরক আইনে ৪৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় ৪৯ জনের মধ্যে অধিকাংশ আসামিই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মী বলে জানা গেছে। এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ২ মার্চ রোববার রাতে মামলাটি বিজয়নগর থানায় রেকর্ড করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা মির্জাপুর মোড়ে বাদী ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাশেম কিবরিয়া, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত রুবেলসহ কয়েকজন বিএনপির নেতাকর্মী বসে কথা বলার সময় মাইক্রো ও মোটরসাইকেলযোগে কয়েকজন এসে পরপর ২-৩টি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ

সময় বাদী নিজে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করেন। মামলার বাদী ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ বলেন, আমরা কয়েকজন বিএনপি নেতাকর্মী মির্জাপুর মোড়ে বসে চা খাচ্ছিলাম। সেই সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও মাইক্রো দিয়ে ২-৩ দিক থেকে এসে অতর্কিত বোমা হামলা করে পালিয়ে যায়। হামলায় আমি আহত হই। পরে চিকিৎসা শেষে বিজয়নগর থানায় বিস্ফোরণ আইনে মামলা করেছি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ বাদী হয়ে একটি অভিযোগ দেওয়ায় সেটাকে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’