বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪

বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ |
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্ত এলাকা থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আটকের দুই দিন পর তাদের পরিচয় মিলেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও নিশ্চিত হতে পেরেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে তাদের অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। বুধবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে সিলেটের ১৩ যুবককে আটক করা হয়। বিএসএফ-৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সাথে আলোচনার চেষ্টা চলছে। রোববার রাতে তামাবিল সীমান্ত থেকে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বাসিন্দা ১৩ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ। গত দুই দিন তাদের অবস্থান ও পরিচয় মিলেনি। বুধবার বিভিন্ন মাধ্যম থেকে তাদের পরিচয় নিশ্চিত

হওয়া গেছে। বিএসএফের হাতে আটকরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ, একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব, বিলাল হোসেনের ছেলে রুহুল, ইলাল মিয়ার ছেলে আরিফ, গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক, একই গ্রামের আবদুল্লাহর ছেলে রনি, বশিরের ছেলে সোহাগ, দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল, গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ুব আলীর ছেলে শামীম, একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ, শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম ও তামাবিলের মতিনের ছেলে নয়ন। আটকদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ভারতের ডাউকি থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বিএসএফ আটকের পর তাদের একটি ছবিও

হাতে পায় বিজিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’