বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬ |
যশোরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার পেতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মো. আবুল কালাম আজাদ। বুধবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ জানান, চলতি বছরের ৮ জানুয়ারি যশোর সদর উপজেলার চাঁদপাড়া মৌজার ৭০১ ও ৭০২ নম্বর দাগের ৯.৩৭ শতক জমি বৈধ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে স্থানীয় সুজনের কাছ থেকে ক্রয় করেন এবং বিধি মোতাবেক তার নামে নামজারি সম্পন্ন করেন। তবে পরবর্তীতে

জমিতে সীমানা প্রাচীর নির্মাণের সময় ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বিএম এলোম হোসেন রানা, স্থানীয় মিলন ও তার স্ত্রী বাধা প্রদান করেন। পরবর্তীতে সমঝোতার মাধ্যমে তিনি প্রাচীর নির্মাণ সম্পন্ন করেন। অভিযোগে আরও বলা হয়, বিএনপি নেতা রানা জমি বিক্রেতা সুজনের মৃত চাচার স্ত্রী হনুফা বেগমকে সামনে এনে জমিতে অযৌক্তিক অংশীদার দাবি করান এবং আদালতে ১৪৪ ধারায় মামলা (মামলা নং- ৪৫৯/২৬) করান। পরবর্তীতে গত ২২ আগস্ট রিয়াজ হোসেন রানার মদদে হনুফা খাতুন, রায়হান ওরফে রকি, রিফাত, গোলাম নবীসহ কয়েকজন ব্যক্তি জমিতে অনধিকার প্রবেশ করে নির্মাণশ্রমিকদের বের করে দেন এবং সীমানা প্রাচীর ভেঙে ফেলেন। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়

বলে দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভূমিদস্যু’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং গত ৫ সেপ্টেম্বর উক্ত বিএনপি নেতা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে জমির বৈধ দলিল, নামজারি ও পুলিশের তদন্ত প্রতিবেদন রয়েছে। এরপরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি দখলের চেষ্টা ও হামলা কেন চালানো হচ্ছে—এটাই আমার প্রশ্ন। তিনি সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, এর আগেও

উক্ত জমির পূর্বের মালিকের পরিবার বিএনপি নেতা রানার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিল। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী শাহানাজ পারভীন এবং সাবেক সেনা সদস্য জাহিদ হোসেন, মফিজুল ইসলাম ও তুহিন হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে বিএনপি নেতা বিএম এলোম হোসেন রানার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল ‘বিয়ে হয়ে গেছে’ বলে ফাঁকা স্ট্যাম্পে সই নিয়ে কিশোরীকে ধর্ষণ এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত