বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ |
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা লাগানোকে কেন্দ্র করে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে চিংড়া বাজার ও আশপাশের বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর অপসারণের দাবি জানায়। পরে চেয়ারম্যানের সমর্থকরা তালা ভেঙে ফেললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইউপি মেম্বার সবুরসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে চেয়ারম্যানের ভাই মোজাহিদুল ইসলাম পান্না (৪০), মাজাহারুল ইসলাম মানিক (৩৫), গোলাম মোস্তফা (৪৫), রনি (৩২), নাঈম হোসেন

(২২), রকি (২৬), আকাশ (২৫), সাগর (২৭), ইউনূচ হোসাইন (৩২) ও আবু সাঈদ (৩০) কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তো বলেন, "কিছু সন্ত্রাসী পরিষদে তালা ঝুলিয়ে দিলে এলাকাবাসী তা ভেঙে দেয়। তখন তারা হামলা চালিয়ে সাধারণ মানুষের ওপর মারপিট করে।" অন্যদিকে, বিএনপির ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন দাবি করেন, "চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরেও পদে বসে থেকে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তার অপসারণের দাবিতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেয়। তবে চেয়ারম্যানের সমর্থকরা তালা ভাঙতে গেলে সংঘর্ষ বাধে।" এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’