বিএনপির সঙ্গে সমমনাদের বৈঠক, জাতীয় সরকার গঠনে ঐকমত্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

বিএনপির সঙ্গে সমমনাদের বৈঠক, জাতীয় সরকার গঠনে ঐকমত্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সমমনা তিন দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। বৈঠকে আগামী নির্বাচন, রাষ্ট্র কাঠামো সংস্কার ও জাতীয় সরকার গঠনে ঐকমত্য হয়েছেন নেতারা। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে গণফোরাম, গণঅধিকার পরিষদের একাংশ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের সঙ্গে এ বৈঠক হয়। সূত্র জানায়, নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে মত দিয়েছে বৈঠকে অংশ নেওয়া দলগুলো। বিএনপির লিয়াজোঁ কমিটিতে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণফোরামের পক্ষে ছিলেন দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, সদস্য সচিব মিজানুর

রহমান, সমন্বয় কমিটির সদস্য জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম, শাহ নুরুজ্জামান প্রমুখ। গণধিকার পরিষদের (একাংশ) পক্ষে দলটির আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য ব্যারিস্টার জিসান মহসীন, ইঞ্জিনিয়ার এস ফাহিম, সাদ্দাম হোসেন, যুগ্ম-সদস্য সচিব তারেক রহমান ও সদস্য ইমামউদ্দিন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ন পারভেজ, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা