বিএনপির সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির লিয়াজোঁ কমিটির পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের মধ্যে সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, সহসভাপতি এম কে আহমদ, মহাসচিব মাওলানা মামুনুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি কামরুল ইসলাম ও মুফতি ওবায়দুল্লাহ মাহমুদী, সহকারী মহাসচিব মুফতি আল আমিন, পার্বত্যবিষয়ক সচিব মাওলানা শাহজালাল খালেদ ও কেন্দ্রীয় নেতা মুফতি নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আশরাফুল হক জানান, সংলাপে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ছাত্র-জনতার জন্য দোয়া করা হয়

এবং এই আন্দোলনের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তির মধ্যে মজবুত ঐক্য প্রতিষ্ঠা করে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে নেতারা ঐকমত্য পোষণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? সাংবাদিক তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে পুলিশের অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে বাদীর নারাজি যুক্তরাষ্ট্রকে হুথিদের উপর হামলার অনুরোধ কোনঠাসা সৌদির: “তোমাদের যুদ্ধে পরামর্শ সহয়তা নিয়ে পাশে আছি” জবাব ট্রাম্পের BRICS সম্মেলনের আগে নয়াদিল্লিতে পুতিন ও পেজেশকিয়ানের ডলার-বিরোধী বার্তা, মোদির নিরাপদ সমুদ্রপথের আহ্বান কোন রকম টেন্ডার ছাড়াই অনেক বেশি মূল্যে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের কাজ দেওয়া হলো! খাচানভকে হারিয়ে ইউএস ওপেন ফাইনালে শীর্ষ বাছাই জভেরেভ ‘বিধ্বংসী’ ভিনিসিউসকে ফেরত চান মরিনিয়ো “আমাকে টার্গেট করা হয়েছে” — WHO বিতর্কে নীরবতা ভাঙলেন সায়মা ওয়াজেদ হুথিদের দ্রুত অগ্রযাত্রায় ইয়েমেনের উপকূলীয় এলাকার ৫৪০০ বর্গকিলোমিটার দখল নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর! পুতিন: ইউরোপের সঙ্গে সংঘাতের কোনো কারণ নেই রাশিয়ার