বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে, তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির চার নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ

যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে, সেগুলোর সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির। তিনি বলেন, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এ ছাড়া সামনে রমজান, সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০-এর অধিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে। ইসকন ইস্যুতে জামায়াতের আমির বলেন, শুধু ইসকন নয়, যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে। জামায়াতের আমির ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে

ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মির্জা ফখরুল বলেছেন, জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য, বিশেষ করে যারা বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্ট্যাবিলিটি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই কথাগুলো আমরা বলে এসেছি। এ

ছাড়া গত কয়েক দিনের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন