বাস উলটে প্রাণ গেল ১০ জনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

বাস উলটে প্রাণ গেল ১০ জনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
ভারতের মহারাষ্ট্রের গন্ডিয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার গন্ডিয়া-আরজুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল। পুলিশ জানিয়েছে, একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি ভান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তোলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উলটে যায়। এ দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য ১০ লাখ

রুপি তাত্ক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, গন্ডিয়া জেলায় ঘটা শিবশাহী বাস দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। ফড়নবীশ আরও জানান, আহতরা প্রয়োজনে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। প্রয়োজন হলে তাদের নাগপুরে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। এদিকে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা

যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য পরিবহন প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা বাড়ানো এবং যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দাবি উঠেছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম