বাসে শাবি ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজার আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

বাসে শাবি ছাত্রীকে হেনস্তা, সুপারভাইজার আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে সিলেটগামী প্যারাডাইস এক্সপ্রেস বাসের সুপারভাইজারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে বাসটিকে থামিয়ে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মাইন উদ্দিন (২১)। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার বাটপাড়া গ্রামে। তিনি প্যারাডাইস এক্সপ্রেস বাসের সুপারভাইজার হিসেবে কাজ করেন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে প্যারাডাইস এক্সপ্রেসের স্লিপার কোচ বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শাবিপ্রবির এক ছাত্রী। পথে সুপারভাইজার মাইন উদ্দিনের হেনস্তার শিকার হন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থী সিলেটের হুমায়ুন রশীদ চত্বরে গিয়ে বাস থামিয়ে সুপারভাইজারকে আটক করেন। পরে হেনস্তার

শিকার শিক্ষার্থীর বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আটক ব্যক্তিকে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আজিজুল বাতেন বলেন, শিক্ষার্থী হেনস্তার খবর পেয়ে বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি