বাসচালকের ঘুমে প্রাণ গেল ১০ জনের, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫

বাসচালকের ঘুমে প্রাণ গেল ১০ জনের, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ |
এক বাসচালকের ঘুমের কারণে ফিলিপাইনের উত্তরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। ফিলিপাইন রেড ক্রস জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরের কিছু পরে রাজধানী ম্যানিলার উত্তরে সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে। এই দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং ৩টি অন্যান্য যানবাহন জড়িয়ে পড়ে বলে জানিয়েছে রেড ক্রস।খবর রয়টার্সের। ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নিউজ জানায়, দুর্ঘটনায় জড়িত সলিড নর্থ বাস ট্রানজিট ইনক-এর মালিকানাধীন বাসটির চালক দাবি করেছেন, তিনি চালানোর সময় ঘুমিয়ে পড়েন। যার ফলে পেছনের গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হয় এবং ভয়াবহ চেইন-দুর্ঘটনা ঘটে। টারলাক প্রদেশের পুলিশ প্রধানের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চালকের অবহেলার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক

ঘটনার পর ফিলিপাইনের পরিবহনমন্ত্রী ভিন্স ডিজন সলিড নর্থ বাস ট্রানজিট ইনক-এর মালিকানাধীন সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে তার দপ্তরের ফেসবুক পেজে জানানো হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ফিলিপাইন রেড ক্রস দ্রুত একটি উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে পাঠায়। তারা আহতদের চিকিৎসা সহায়তা দেয় এবং কিছু লোককে বাস থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। ফিলিপাইনে সড়ক দুর্ঘটনা একটি প্রচলিত ও গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। সেখানে চালকদের ক্লান্তি, যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব এবং হাইওয়েগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। সর্বশেষ এই ঘটনায় নতুন করে উঠেছে চালক প্রশিক্ষণ ও দীর্ঘদূরত্বের যাত্রায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রসঙ্গ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি