বাবরকে ফর্মে ফিরতে কোহলিকে অনুসরণের পরামর্শ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

বাবরকে ফর্মে ফিরতে কোহলিকে অনুসরণের পরামর্শ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের এ সময়ের অন্যতম সেরা ক্রিকেটার হলেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মে নেই বাবর আজম। যে কারণে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব হারাতে হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন, ওয়ানডে দলে রাখা হলেও ফর্ম ফিরে পাননি। বাবরকে ফর্মে ফেরার জন্য ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে অনুসরণের পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটারর রিকি পন্টিং। আইসিসি রিভিউতে পন্টিং বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাবর আজম কিভাবে দলে ফিরবে। তাদের এখন খুঁজে বের করতে হবে কোন উপায়ে বাবর ফর্মে ফিরবে এবং দলে ফিরে আসবে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি পন্টিং আরও বলেছেন, ‘আপনি যখন বাবরের রেকর্ড, পরিসংখ্যান

দেখবেন আমরা বিরাট কোহলির উদাহরণ দিতে পারি। সে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছে এবং পরবর্তীতে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করেছে। আমার মনে হয়, বাবরেরও একই কাজ করা উচিত। কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে অন্যকিছু ভাবা এবং পরবর্তীতে নতুনভাবে ফিরে আসা উচিত। আশা করি এমন হলে সে দুর্দান্তভাবে ফিরে আসবে এবং আবারও সে তার আগের ফর্মে ফিরবে।’ পন্টিং আরও বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়ক পরিবর্তন করছে, কখনো শাহিন শাহ আফ্রিদ, কখনো মোহাম্মদ রিজওয়ান, কখনো আবার বাবর আজম। প্রচুর পরিবর্তন হচ্ছে। আপনি নিশ্চিতভাবেই এ অস্থিতিশীলতা চাইবেন না। আমি মনে করি তারা সঠিক কিছু খুজঁছে যার ফলাফল আসা বা কাজ করা পর্যন্ত পরিবর্তন আনছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু