ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ
প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি
এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস
জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল
আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম
এমপি গাজী নজরুল এখন কোথায়?
বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি পিন্টু গ্রেফতার
রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৪টি হত্যা মামলাসহ ৫ মামলার এজাহার নামীয় আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টায় উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম সারোয়ার পিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি। গত ২০ ও ২১ আগস্ট ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়। পরবর্তীতে গত ১ ও ২৯ সেপ্টেম্বর মো. সিরাজুল ব্যাপারী
ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও ২টি মামলা রুজু হয়। এছাড়া তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভিকটিম রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু করেন। রুজুকৃত মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলার সময় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গ্রেফতারকৃত পিন্টু উক্ত হামলায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। তাদের হামলায় ভিকটিম হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং রুবেল মিয়া গুরুতর আহত হন। হত্যার
ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।