বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৫

বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ |
দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায়। শুক্রবার থেকে এ দাম কার্যকরা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দাম বাড়ানো হয়। শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১৪ হাজার ৭৭৫ টাকা, ২১ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম বেড়েছে ১৪ হাজার ১০৩ টাকা এবং ১৮ ক্যারেটের হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের

দাম বেড়েছে ১২ হাজার ৮৮ টাকা। দুবাইয়ে ঈদুল আজহাকে সামনে রেখে স্বর্ণের বাজারে দেখা দিয়েছে মৃদু চাঙাভাব। বৃহস্পতিবার সকালেই বাজার খোলার সঙ্গে সঙ্গে বেড়েছে সব ধরনের স্বর্ণের দাম। ২৪ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে, যা বুধবারের ৪০৪.৫ দিরহাম থেকে বেশি। খবর খালিজ টাইমসের। দুবাই জুয়েলারি গ্রুপের দেওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য ক্যারেটের স্বর্ণেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৭৬ দিরহাম, ২১ ক্যারেট ৩৬০.৫ দিরহাম এবং ১৮ ক্যারেট ৩০৯ দিরহাম প্রতি গ্রামে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর