‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ February, ২০২৫

‘বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ February, ২০২৫ |
আগের মতো বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বানিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি, সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্টচক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক । তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহিদ জীবন দিয়েছে কিসের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ

করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান