বাজারে সব ধরনের সবজির দাম চড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫

বাজারে সব ধরনের সবজির দাম চড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ |
সারাদেশের বাজারে সব ধরনের সবজির চড়া দাম লক্ষ্য করা গেছে। শীতকালীন সবজি বাজারে আসলেও দামে প্রভাব পড়েনি। ফলে উচ্চমূল্যেই ক্রেতাদের সবজি কিনতে হচ্ছে। শুক্রবার ঢাকার মিরপুর-১ কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজারে ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা, দেশি টমেটো ১৪০-১৬০ টাকা, গাজর ১০০-১৫০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা, শিম ১২০-১৪০ টাকা, নতুন আলু ১৬০ টাকা, পেঁয়াজ পাতা ১২০ টাকা, শসা, করলা, কাঁকরোল, ঢেঁড়স, বরবটি সবই ১০০ টাকার ঘরে। ধনেপাতা মানভেদে ৩০০-৪০০ টাকা। মূল সবজির মধ্যে ২০টির দামই ১০০ টাকার ওপরে, ৬০-১০০ টাকার মধ্যে রয়েছে ১১ প্রকার সবজি, আর ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে মাত্র

তিনটি। বাজার ঘুরে এই চিত্রই দেখা গেছে। বিক্রেতাদের ভাষ্য শীত পুরোপুরি না আসা পর্যন্ত দাম কমার আশা কম। ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরেই সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি, যা জীবনযাত্রার ব্যয়কে আরও বাড়িয়ে দিয়েছে। শাহরিয়ার কামাল নামের এক ক্রেতা মিরপুর সবজি বাজারে বলেন, সবজির দাম কমছে না। হোস্টেলের খাবারের খরচ সামলানোই এখন কষ্টকর। খরচ বাড়লেও আয় একই। প্রতি মাসেই লোকসান দিয়ে চলতে হচ্ছে। সিলেট বন্দরবাজারে সবজি কিনতে আসা ক্রেতা আব্দুল জলিল বলেন, এই সময়ে প্রতি বছর কম দামে সবজি খাই। কিন্তু এবার ১০০ টাকার নিচে কোনও সবজি নাই। বাজারে শীতের সবজি উঠতে শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ নেই। নতুন সবজি হোক বা পুরোনো, প্রায় সবকিছুর দামই

এখন আকাশছোঁয়া। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর নতুন করে আরো চাপ বাড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই বলেই নিত্যপণ্যের দাম একের পর এক বাড়ছে, আর স্বস্তি ক্রমেই দূরে সরে যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনিয়ার ঘানার অদম্য লড়াই, কলম্বিয়ার স্বপ্ন খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচা ডিম শনাক্ত নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র