বাঘায় সাবেক মেয়রসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ February, ২০২৫

বাঘায় সাবেক মেয়রসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ February, ২০২৫ |
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা

ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের