বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম – ইউ এস বাংলা নিউজ




বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ |
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতের এক নেতাকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। হামলায় মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটে ২৯শে জুলাই, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়ন এলাকায়। পিটুনির শিকার ব্যক্তি ফারুক হোসেন প্যাদা, যিনি দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে কয়েকজন ফারুক হোসেনকে ঘিরে ফেলে আটকে রাখে এবং একপর্যায়ে মারধর শুরু করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে দাসপাড়া জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা

এসে ফারুক হোসেনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন ফারুক হোসেন নিজের বিরুদ্ধে আনা অনৈতিক সম্পর্কের সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার ও প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, স্থানীয় সাইদুল ও পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন আমার পূর্বশত্রু। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের একপর্যায়ে তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার সুনাম ক্ষুণ্ণ করতেই তারা অনৈতিক সম্পর্কের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই সময় ৫০ হাজার টাকা পকেটে নিয়ে এই বাড়িতে কী করছিলেন- এমন প্রশ্নের সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি ফারুক। একইসাথে ফারুকের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন

বলে উল্লেখ করে ওই গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম বলেন, ফারুক দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে নানাভাবে বিরক্ত করত এবং টাকার প্রলোভন দেখাত। এ নিয়ে এর আগে স্থানীয়ভাবে সালিশ-দরবারও হয়েছিল। কিন্তু সালিশের পরও সে থেমে থাকেনি, প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুপক্ষের মারামারির খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে। তিনি বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন