বাংলা নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

বাংলা নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলয়ের সচিব নাসরীন জাহান বলছেন, বাংলাদেশের মানুষ স্বভাবগত ভাবেই উৎসবপ্রিয়। বাংলা নববর্ষ বাংলাদেশের প্রতিটি প্রান্তে যেরকম উচ্ছ্বাস-উদ্দীপনার সাথে উদযাপিত হয় সেটা বিশ্বে বিরল। পৃথিবীর পথে পথে এ উৎসবের বার্তা ছড়িয়ে দিতে হবে। নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে। সচিব প্রত্যাশা ব্যক্ত করেন, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে পহেলা বৈশাখের উৎসব ভরে উঠবে পারস্পরিক শুভেচ্ছায় ও আন্তরিকতায়। তিনি আজ দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট -এনএইচটিটিআই আয়োজনে বর্ষবরণ-১৪৩২ ও খাদ্য উৎসব উদ্বোধনকালে এ কথা বলেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের

সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, আনিসুর রহমান প্রমুখ। উৎসবে ১৫ টি স্টলে ২৫০ রকমের দেশীয় খাবার প্রদর্শন ও পরিবেশ করা হয়। এ ছাড়াও উৎসব মঞ্চে সংগীত, নৃত্য ও ফ্যাশন-শোর আয়োজন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর