বাংলাদেশ সফরে দল পাঠাচ্ছে না ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সফরে দল পাঠাচ্ছে না ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৬ |
শেষ পর্যন্ত তামিম ইকবালের অনেক চেষ্টায় ভেস্তে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মন পেতে অনেক চেষ্টা করেছেন তিনি, কিন্তু বিষয়টি আর ভারতীয় বোর্ড-বিসিসিআই’র হাতেও নেই। অগাস্টের শেষ সপ্তাহে ওয়ানডে ও টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা ছিলো ভারতের। তবে তারা আর এখন দল পাঠাচ্ছে না। এতে করে বড় অঙ্কের আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্রে জানা গেছে, গত দুই বছরে দুইবার পেছানো সিরিজটি এখনি বাতিল হচ্ছে না। আরও অন্তত এক বছর পিছিয়ে যেতে পারে। এরপরে ভারতের আসাটা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির উপর। মূলত ২০২৪ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিলো ভারতের। নির্ধারণ হয়েছিলো ২০২৩ সালে। তবে

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে চরম অরাজকতা তৈরি হলে স্বাভাবিকভাবে তারা আসেনি। তখনকার বোর্ডের সঙ্গে আলোচনা করে ২০২৫ সালের একটা উইন্ডো খোঁজা হয়। ২০২৫ সালে ফাঁকা সময় না থাকায় ২০২৬ সালের অগাস্ট-সেপ্টেম্বর নির্ধারিত ছিলো উইন্ডো। এই সময়ে মুহম্মদ ইউনুসের অন্তর্বতী সরকারের পালা শেষ হয়ে বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশা করছিলেন অনেকে। কিন্তু তা হয়নি, বরং সম্প্রতি আরও খারাপের দিকে যাচ্ছে সব গত সপ্তাহে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসেন। বিশ্বব্যাপী তার সংবাদ সম্মেলন বিশালভাবে কাভারেজ করা হয়। কিন্তু বাংলাদেশে এই খবর প্রচারে ছিলো নিষেধাজ্ঞা। এই সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে খুবই

আপত্তিরক শব্দচয়ন ছিলো। ভারত বারবারই বলে আসছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোন কর্মসূচির সঙ্গে তাদের সরকারের সম্পর্ক। তারা কাউকে কোন কিছুতে বাধা দিতে পারে না। এদিকে ওই সংবাদ সম্মেলনের পর সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা মারা হয়। এই অবস্থায় বাংলাদেশে নিরাপত্তার ঝুঁকিও দেখছে ভারত। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ, বিশ্বকাপ বর্জন করে তারা। রাজনৈতিক এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এখনো করেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে সেসব ভুলেই ভারত দল পাঠাতে রাজী ছিলো, কিন্তু দুই দেশের সরকারের রাজনৈতিক বৈরীতা বাড়তে থাকায় তা আপাতত আলোর মুখ দেখছে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান গ্যাস নিয়ে সুখবর হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু